আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার প্রেক্ষিতে দেশে ডিজেল, পেট্রল ও অকটেনের দাম লিটারে ২ টাকা করে কমানো হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন দর আজ মধ্যরাত থেকে কার্যকর হবে। স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় প্রতি মাসেই দর সমন্বয় করা হচ্ছে।
পরিবহন মালিকেরা বলছেন, দাম কমার সুফল যাত্রীদের কাছে পৌঁছাতে ভাড়াও সমন্বয় করা প্রয়োজন। ভোক্তা অধিকার সংগঠনগুলোও একই দাবি জানিয়েছে।





