বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী বলেছেন, সাম্প্রতিক সময়ে নানা মহল থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে আড়াল করার চেষ্টা চলছে, যা গভীর উদ্বেগের বিষয়।
ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, 'একাত্তরের চেতনা শুধু একটি যুদ্ধজয়ের গল্প নয়; এটি বাঙালির আত্মপরিচয়ের ভিত্তি। সেই ভিত্তিকে দুর্বল করার যে চেষ্টা চলছে, তা আমাদের শিল্পী–সাহিত্যিক, শিক্ষক ও অভিভাবক সবাইকে রুখে দাঁড়াতে হবে।'
তিনি আরও বলেন, শিল্প–সাহিত্যের মাধ্যমে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সত্য ঘটনা পৌঁছে দেওয়ার দায়িত্ব রয়েছে সংস্কৃতিকর্মীদের। এ জন্য রাষ্ট্রের পক্ষ থেকেও যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা তাঁর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন এবং মুক্তিযুদ্ধভিত্তিক পাঠ্যসূচি আরও সমৃদ্ধ করার আহ্বান জানান।





