রাজধানীর গুলশান এলাকায় গতকাল বিকেলে আকস্মিক কালবৈশাখী ঝড়ে একটি বড় গাছ ভেঙে চলন্ত একটি মাইক্রোবাসের ওপর পড়ে। ঘটনাস্থলে আটকে পড়েন চার সাংবাদিকসহ পাঁচ যাত্রী।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে গাছটি কেটে সরিয়ে যাত্রীদের জীবিত উদ্ধার করে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কারও অবস্থা গুরুতর নয়, প্রাথমিক চিকিৎসার পর সবাই বাড়ি ফিরেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক মিনিটের ঝড়ে এলাকার বেশ কিছু গাছ উপড়ে পড়ে এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।