যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে হামলার হুমকির পর ইরান সরকার সাধারণ নাগরিকদের অস্ত্র প্রশিক্ষণে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।

রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে বিশেষ প্রশিক্ষণ বুথ স্থাপন করা হয়েছে; সেখানে নারী–পুরুষ নির্বিশেষে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, প্রথম দিনে কেবল তেহরানেই কয়েক হাজার মানুষ প্রশিক্ষণে যোগ দিয়েছেন।

বিশ্লেষকেরা বলছেন, এই উদ্যোগ মূলত দেশটির ভেতরে জাতীয়তাবাদী মনোভাব জাগিয়ে তোলা এবং পশ্চিমা চাপের বিপরীতে অভ্যন্তরীণ সংহতি প্রদর্শনের কৌশল।