রাজশাহী অঞ্চলে শ্রমিকদের কর্মবিরতির কারণে বন্ধ হয়ে যাওয়া আন্তঃজেলা বাস চলাচল ১২ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।
মালিক ও শ্রমিক সমিতির মধ্যে দফায় দফায় বৈঠকের পর আজ ভোর ৬টা থেকে রাজশাহী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে বাস চলাচল শুরু হয়।
গতকাল দুপুর থেকে শুরু হওয়া এই কর্মবিরতিতে রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জসহ আশপাশের জেলায় হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছিলেন।
শ্রমিক নেতারা বলেছেন, তাঁদের দাবিগুলো সমিতি লিখিতভাবে মেনে নেওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।


