সমমনা কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে নতুন নির্বাচনী জোট গঠনের আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন।

আসন সমঝোতা ও যৌথ কর্মসূচি নিয়ে আরও দুই দফা বৈঠকের কথা রয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আগামী মাসে।

বিশ্লেষকেরা বলছেন, জোটের বিন্যাস আসন্ন নির্বাচনের সমীকরণে প্রভাব ফেলবে।