টানা তৃতীয় কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে প্রধান সূচক বেড়েছে। লেনদেনের পরিমাণও আগের সপ্তাহের গড়ের তুলনায় উল্লেখযোগ্য বেশি ছিল।

বাজার বিশ্লেষকেরা বলছেন, ব্যাংক ও বিদ্যুৎ খাতের শেয়ারে চাহিদা বাড়ায় সূচক ইতিবাচক ধারায় ফিরেছে।

তবে তাঁরা সতর্ক করে বলেছেন, মৌলভিত্তি বিবেচনা না করে বিনিয়োগ করলে ঝুঁকি থেকেই যায়।