চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড হয়েছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ১২ শতাংশের বেশি।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, নিটওয়্যার খাতেই প্রবৃদ্ধি সবচেয়ে বেশি। নতুন বাজারে প্রবেশের ফলও মিলছে।
উদ্যোক্তারা বলছেন, গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত হলে প্রবৃদ্ধির ধারা ধরে রাখা সম্ভব।




