মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে দ্রুত নিয়ন্ত্রণে আসায় বিশ্ব অর্থনীতিতে মন্দার শঙ্কা কমেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল।

সংস্থাটি চলতি বছরের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস সামান্য বাড়িয়েছে। তবে ভূরাজনৈতিক ঝুঁকিকে বড় অনিশ্চয়তা হিসেবে উল্লেখ করা হয়েছে।

উদীয়মান অর্থনীতিগুলোর জন্য ঋণের খরচ এখনো চাপ তৈরি করছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।