চলমান জলবায়ু সম্মেলনে ক্ষয়ক্ষতি তহবিল থেকে অর্থ ছাড়ের গতি বাড়ানোর দাবি জানিয়েছে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলো।
প্রতিনিধিরা বলেছেন, প্রতিশ্রুত অর্থের বড় অংশ এখনো ছাড় হয়নি, ফলে অভিযোজন কর্মসূচি ব্যাহত হচ্ছে।
উন্নত দেশগুলো বলছে, তহবিল ব্যবস্থাপনার কাঠামো চূড়ান্ত হলে ছাড়ের গতি বাড়বে।





